ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

মুক্তির অপেক্ষায় ৬ ছবি

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
মুক্তির অপেক্ষায় ৬ ছবি
ছবির ক্যাপশন: মুক্তির অপেক্ষায় ৬ ছবি

মার্চ মাসে দেশের হলগুলোতে মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে ছয়টি সিনেমা। এই তালিকায় রয়েছে ‘স্ফুলিঙ্গ’, ‘অলাতচক্র’, ‘তুমি আছো তুমি নেই’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘গন্তব্য’ এবং ‘প্রিয় কমলা’।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত মুক্তি পেয়েছে মাত্র তিনটি ছবি। তবে, মার্চ মাসেই মুক্তি পাবে নতুন এই ছয়টি সিনেমা। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি। এই ছবি দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে শিশুশিল্পী হিসেবে পরিচিত দীঘির।

একই তারিখে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটির। ছবিটি সেন্সরের জন্য জমা দেওয়া হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন দীঘি, শান্ত খান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘স্ফুলিঙ্গ’, ‘অলাতচক্র’ ও ‘গন্তব্য’।

তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, পরীমনি, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

দেশের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’। জয়া আহসান, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম অভিনীত এই ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। আহমদ ছফার উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত ছবি ‘গন্তব্য’। অরণ্য পলাশ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, এলিনা শাম্মী, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। ১৭ মার্চ ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার এবং ১৯ মার্চ হলে মুক্তি পাবে ছবিটি।

আগামী ২৬ মার্চ মুক্তি পাবে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’। অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী অভিনীত ছবিটি মুক্তি পাবে শুধু সিনেপ্লেক্সগুলোতে। তবে একই দিন চ্যানেল আইতে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

ad728
মন্তব্য করুন
ad600