ঢাকা | বঙ্গাব্দ
ad728

ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫২

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫২
ইরাকে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৫২

সোমবার রাতে (১৩ জুলাই) ইরাকের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৭ জন।

দেশটির একটি হাসপাতালের করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ার পর এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, সোমবার রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতেই সেই আগুন নিয়ন্তণে আনা হয়।

পড়ুন: স্কুল খুলতে আর অপেক্ষা নয়: ইউনিসেফ-ইউনেসকো

করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার খবরে হাসপাতালের সামনে ভিড় করেন সেখানে চিকিৎসাধীন রোগীদের অনেক স্বজনরা। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে পাওয়া খবরে ধারণা করা হচ্ছে যে, হাসপাতালের অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা রিপোর্টাররা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে দগ্ধ মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনও তল্লাশি করছেন উদ্ধারকর্মীরা।

ইরাকের স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিলি বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছেন, করোনা ইউনিটের ভেতরে এখনও অনেক রোগী আটকা পড়ে থাকতে পারেন বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৬০ জন করোনা রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে এ ঘটনায় তুমুল সমালোনার সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের পদত্যাগের দাবি করেছেন অনেকে।

বিষয় :
ad728
ad600