ঢাকা | বঙ্গাব্দ
ad728

দুই নারী অধিকার কর্মীকে মুক্তি দিল সৌদি

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
দুই নারী অধিকার কর্মীকে মুক্তি দিল সৌদি
দুই নারী অধিকার কর্মীকে মুক্তি দিল সৌদি

দুই বিখ্যাত নারী অধিকার কর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। প্রায় তিন বছর আগে তাদের গ্রেফতার করে দেশটির কর্তৃপক্ষ। তারপর থেকে তারা বন্দি ছিলেন। একটি মানবাধিকার গোষ্ঠী তাদের মুক্তির খবর নিশ্চিত করেছে বলে আল-জাজিরা রোববার (২৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে।

সাজা শেষ হওয়ায় মানবাধিকারকর্মী সমার বাদাভি এবং নাসিমা আল-সাদাহ রোববার মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

সৌদি আরবের মানবাধিকার নিয়ে কাজ করছে লন্ডনভিত্তিক সংগঠন এএলকিউএসটি। তারা রোববার এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন।

২০১৮ সাল থেকে শান্তিকামী মানবাধিকারকর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব। ওই বছরের আগস্টে এই দুজন নারী অধিকারকর্মীকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়। তারপর থেকে তারা বন্দি ছিলেন।

সেসময় তাদের মতো আরও কয়েক ডজন অধিকার কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের অধিকাংশকে এখনো কারাবন্দি করে রাখা হয়েছে বলে জানা গেছে। তারা নারীর গাড়ি চালানো ও পুরুষ অভিভাবকদের আধিপত্যের অবসানের মতো মানবাধিকার ইস্যুগুলো নিয়ে এসব মানবাধিকার কর্মীরা সরব হয়েছিলেন।

ad728
ad600