ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

দুই হাজার ৩০০ বিক্ষোভকারীকে মুক্তি দিল মিয়ানমার

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
দুই হাজার ৩০০ বিক্ষোভকারীকে মুক্তি দিল মিয়ানমার
ছবির ক্যাপশন: দুই হাজার ৩০০ বিক্ষোভকারীকে মুক্তি দিল মিয়ানমার

মিয়ানমারে দুই হাজার তিনশ বিক্ষোভকারীকে ছেড়ে দেয়া হলো। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার থেকেই মিয়ানমারে আটক বিক্ষোভকারীদের ছাড়া হচ্ছে। -খবর ডয়চে ভেলে বাংলা

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুই হাজার তিনশ বিক্ষোভকারীকে ছাড়া হচ্ছে। তার মধ্যে আটক সাংবাদিকরাও আছেন। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে লেখার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছিল।

ইয়াঙ্গনে জেল থেকে বাসে করে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়া হচ্ছে। উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন চীনা সংবাদসংস্থা জিনহুয়াকে বলেছেন, যে সব বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু কোনো সহিংসতা করেনি, তাদের ছেড়ে দেয়া হচ্ছে। কিন্তু যারা সহিংসতা করেছিল, তাদের ছাড়া হচ্ছে না।

কেন এই সময় এতজন বিক্ষোভকারীকে ছাড়া হলো, তার কোনো কারণ দেখানো হয়নি। তবে বিক্ষোভকারীদের মুক্তি দেয়ার জন্য মিয়ানমারের উপর প্রবল চাপ ছিল। জাতিসংঘ চাইছিল। অ্যামেরিকা, ইইউ সহ অনেকেই মিয়ানমারের সেনা-শাসকদের বলেছিল, বিক্ষোভকারীদের মুক্তি দিতে হবে।

অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিসনারস জানিয়েছে, মিয়ানমারে সেনা-শাসন শুরু হওয়ার পর থেকে ছয় হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৮৮৩ জন মারা গেছেন।

ad728
মন্তব্য করুন
ad600