ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ!

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ!
ছবির ক্যাপশন: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ!

২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস।

সোমবার (৩ মে) যৌথ এক টুইট বার্তায় বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন তারা।

কিন্তু বিচ্ছেদের পিছনের খবর এখনও জানা যায়নি। অবশ্য, বিচ্ছেদ হলেও তারা নিজেদের প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর কাজ চালিয়ে যাবেন বলে টুইটে নিশ্চিত করেছেন।

গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফাউন্ডেশনের কৌশলগত বিষয়ের অনুমোদন, সব আইনি ইস্যু এবং সংস্থার সামগ্রিক দিকনির্দেশ নির্ধারণের জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাবেন বিল গেটস ও মেলিন্ডা।

তবে ফাউন্ডেশনের ভবিষ্যৎ নিশ্চিত হলেও বিল গেটস ও মেলিন্ডার যৌথ মালিকানাধীন সম্পত্তি কিভাবে ভাগ হবে বা বিচ্ছেদের চুক্তি কী হচ্ছে, সে বিষয়ে কোনো পক্ষই এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। আদালতের কাছে তারা এই বৈবাহিক সম্পর্ক মিটিয়ে ফেলার আবেদন জানিয়েছেন। এ ছাড়া বিচ্ছেদ চুক্তি অনুযায়ী ব্যবসায়িক স্বার্থ, দায়বদ্ধতা ও যৌথ মালিকানাধীন সম্পত্তি ভাগ করার বিষয়ে আবেদনও জানিয়েছেন তারা।

বিল-মেলিন্ডার সম্পত্তির পরিমাণ কত?
বিল গেটস যুক্তরাষ্ট্রে বেসরকারিভাবে সবচেয়ে বেশি কৃষিজমির মালিক। বিল ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমির মালিক। এ ছাড়া গেটস পরিবারের সম্পদের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। এদিকে বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের আপস-রফা হিসেবে মেলিন্ডা কী পাবেন, তা নিয়ে চলছে জল্পনা।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। মেলিন্ডা ১৯৮৭ সালে মাইক্রোসফটে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন। সে সময় থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব। পরে সেটি প্রেম পর্যায়ে গড়ায়। গেটস ও মেলিন্ডা ১৯৯৪ সালে বিয়ে করেন। এর ছয় বছর পর তারা যৌথভাবে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এখন পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে শুরু থেকে এখন পর্যন্ত এ ফাউন্ডেশন প্রায় ৫৪ বিলিয়ন ডলার খরচ করেছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রতিবছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করে। মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১৫ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

সূত্র: রয়টার্স/বিবিসি

ad728
মন্তব্য করুন
ad600