ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে অটো পাসের সমালোচনা রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্রশ্ন আনু মুহাম্মদের মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

ভারতে এক মাসে কাজ হারিয়েছে দেড় কোটি মানুষ

রিপোর্টার: The Daily Moon
ভারতে এক মাসে কাজ হারিয়েছে দেড় কোটি মানুষ
ছবির ক্যাপশন: ভারতে এক মাসে কাজ হারিয়েছে দেড় কোটি মানুষ

করোনাভাইরাসের প্রথম ধাক্কা সামাল দিতে ২০২০ সালে লকডাউনের পথে হেঁটেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেই পর্বে বহু মানুষ কাজ খোয়ানোর সাক্ষী ছিল সে দেশে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, ২০২০ সালের এপ্রিল ও মে মাসে বেকারত্বের হার ছাড়িয়েছিল ২০ শতাংশ। বর্তমানে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় আবারো সেই হার ঊর্ধ্বমুখী।

উপদেষ্টা সংস্থা সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে সারা ভারতে বেকারত্বের হার ১১.৯ শতাংশ। শহরে এবং গ্রামে তা যথাক্রমে ১৪.৭৩ শতাংশ এবং ১০.৬৩ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাসের দ্বিতীয় ঝড় আটকাতে সম্প্রতি স্থানীয় বিধিনিষেধ এবং লকডাউনের মতো কড়াকড়ির পথে হেঁটেছে রাজ্যগুলো। ফলে আবারো মাথা তুলেছে বেকারত্ব।

তাদের ব্যাখ্যা, মে মাসের মাঝামাঝি ভারতে ১০ শতাংশ ছাপিয়ে যায় বেকারত্বের হার। বিশেষ করে শহরগুলোতে তা বেড়ে চলেছে ধারাবাহিকভাবে।

সিএমআইই-এর কর্মকর্তা মহেশ ব্যাস বলেন, ভারতে কাজের সংখ্যা এপ্রিলের ৩৯.০৮ কোটি থেকে কমে মে মাসে ৩৭.৫৫ কোটি হয়েছে।

তিনি বলেন, মাত্র এক মাসে কাজ হারিয়েছেন প্রায় দেড় কোটি মানুষ। যা বেকারত্বের হারকে ৩.৯ শতাংশ বাড়িয়েছে। এই পরিস্থিতি গত বছরের এপ্রিলের ধারেপাশে না-হলেও, কাজ কমার পরিসংখ্যানের নিরিখে রয়েছে তার পরেই। জানুয়ারি থেকে ভারতে খোয়া গেল প্রায় ২.৫৩ কোটি কাজ।

ad728
মন্তব্য করুন
ad300