ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিল টেলিনর

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিল টেলিনর
ছবির ক্যাপশন: মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিল টেলিনর

মিয়ানমার ছাড়ছে নরওয়ের টেলিকম অপারেটর প্রতিষ্ঠান টেলিনর। তারা লেবাননের বিনিয়োগ প্রতিষ্ঠান এম-১ গ্রুপের কাছে মিয়ানমারের ব্যবসা বিক্রি করে দিয়েছে। ১০ কোটি ৫০ লাখ ডলারে অধিগ্রহণের বিষয়টি সমাধান হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) টেলিনরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টেলিনরের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমার পরিস্থিতির ক্রমাবনতি এবং বিদ্যমান অবস্থার কারণে কোম্পানি ব্যবসা সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

মিয়ানমারে বিদেশি বিনিয়োগের মধ্যে টেলিনর অন্যতম বৃহৎ। এক দশক আগে সামরিক শাসন থেকে গণতন্ত্রের পথে উত্তরণ শুরুর পর পশ্চিমা যে কটি কোম্পানি দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে বিনিয়োগ করেছে, সেগুলোর মধ্যে টেলিনরের বিনিয়োগ ছিল সর্বোচ্চ।

এর আগে, গত সপ্তাহে একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, মিয়ানমার জান্তা বিদেশি টেলিকম নির্বাহীদের বিনা অনুমতিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। সর্বস্তরের নাগরিকদের ফোনে আড়িপাতার ব্যবস্থা করছে তারা।

টেলিনরের প্রধান নির্বাহী সিগভে ব্রেকে বলেছেন, হস্তান্তরটি প্রায় ৬০ কোটি ডলারের উদ্যোগের অংশ। এম-১ গ্রুপের কাছে ব্যবসা বিক্রি করে দেওয়ায় সেখানে অপারেটরের কার্যক্রম চালু থাকার নিশ্চয়তা থাকল।

তিনি বলেন, গত কয়েক মাসে মিয়ানমারের পরিস্থিতি ক্রমেই টেলিনরের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছিল; বিশেষ করে কর্মীদের নিরাপত্তা, সরকারের বিধিনিষেধ ও নিয়মনীতি মেনে চলা কঠিন হয়ে যাচ্ছে।

ad728
মন্তব্য করুন
ad600