ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ

মার্কিন নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে ট্রাম্প সমর্থকদের একটি সমাবেশে সহিংসতার ঘটনা ঘটেছে। ট্রাম্প সমর্থিত ‘প্রাউড বয়েজ’ ও বিরোধীপক্ষ ‘অ্যান্টিফা’ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এর আগে শনিবার পদযাত্রা ও প্রার্থনার আয়োজন করে ট্রাম্প সমর্থকরা।

‘মার্কিন নির্বাচন কারচুপি হয়েছে’—ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগের সমর্থনে স্থানীয় সময় শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সমর্থকদের পদযাত্রা ও প্রার্থনার আয়োজন প্রসঙ্গে স্থানীয় সময় শনিবার ট্রাম্প টুইট করেন, ‘চুরি বন্ধ করতে হাজারো মানুষ ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন, এ ব্যাপারে জানতাম না। আমি তাদের খোঁজ নেব।’ তবে, ট্রাম্প শিবিরের করা নির্বাচন কারচুপির দাবি এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে রাজ্য ও ফেডারেল কোর্ট।

এদিকে, পদযাত্রার পরই ওয়াশিংটনে স্থানীয় সময় শনিবার রাতে ট্রাম্প সমর্থিত ‘প্রাউড বয়েজ’ গ্রুপ ও বিরোধীপক্ষ ‘অ্যান্টিফা’ গ্রুপ ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। ওই সময় ঘটনাস্থলে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের পদযাত্রা শেষে ‘প্রাউড বয়েজ’ গ্রুপের অন্তত ২০০ জন সদস্য জড়ো হন। এ সময় তাঁরা তাঁদের গ্রুপের কালো ও হলুদ রঙের পোশাক, ব্যালিস্টিক ভেস্ট ও হেলমেট পরা অবস্থায় ছিলেন। এ সময় রাস্তা থেকে এক পক্ষ আরেক পক্ষেকে বিভিন্ন ভাবে তাচ্ছিল্য করতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে রাত ৮টার দিকে আবারো উত্তেজনা তৈরি হয় দুপক্ষকে ঘিরে। পুলিশ আসার আগ পর্যন্ত উত্তেজনা অব্যাহত থাকে। এদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই উত্তেজনার মধ্যে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডয়চে ভেলে জানিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হওয়া জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাডা ও অ্যারিজোনায়ও বিক্ষোভ করা হবে বলে পরিকল্পনা করছেন ট্রাম্প সমর্থকরা।

ad728
মন্তব্য করুন
ad600