ঢাকা | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ ‘ভেঙে পড়েছেন’ এমি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা আর্জেন্টাইন গোলরক্ষকের রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে : শিক্ষামন্ত্রী ক্ষতিকর কনটেন্ট না দেখানোর আইন কতটা মানছে ইউটিউব, কারা ঝুঁকিতে স্বর্ণের দাম কমছে কেন, আরও কত কমতে পারে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, উত্তরে বাড়ছে তিস্তার পানি সঙ্গীকে দেওয়া সেলিব্রিটি ‘সেক্স পাস’ কি আদৌ ভালো ধারণা বন্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, আছে স্বাস্থ্যবিমার সুযোগ মৃত্যুর পরও মানুষ আপনাকে কেন মনে রাখবে খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় শীর্ষ ১৩ নেতা, প্রথমেই ট্রাম্প ইংল্যান্ডের সঙ্গে ৫ দেখায় ৩ হার, আর্জেন্টিনার লড়াই কতটা কঠিন তীব্র গরমে নারীরা কেন পুরুষের চেয়ে বেশি ভোগেন চীনের জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি, বয়সসীমা ২৫ বছর ঘুমে ঝাঁকুনি অনুভব হয় কেন, হিপনিক জার্ক কি বড় কোনো রোগ বৃষ্টির দিনের জনপ্রিয় গান কক্সবাজারে বানের পানির স্রোতে ভেসে গেছে দুই শিশু গাজা ইস্যুতে বার্নহামের ক্ষমাপ্রার্থনা, যুক্তরাজ্যের নীতিতে কি বদল আসছে জিমের নতুন ট্রেন্ড ইএমএস ওয়ার্কআউট আসলে কতটা কার্যকর ত্বকের সুবাস নাকি নিঃশ্বাসের টান, মশা কেন আপনাকেই খোঁজে
ad728

সংঘর্ষ পরিদর্শনে গিয়ে চাদের প্রেসিডেন্টের মৃত্যু

The Daily Moon
রিপোর্টার: The Daily Moon
সংঘর্ষ পরিদর্শনে গিয়ে চাদের প্রেসিডেন্টের মৃত্যু
ছবির ক্যাপশন: সংঘর্ষ পরিদর্শনে গিয়ে চাদের প্রেসিডেন্টের মৃত্যু

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছিল চাদের সামরিক বাহিনীর। সংঘর্ষ পরিদর্শনে গিয়ে নিহত হলেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবী। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসেন দেবী।

সেনাবাহিনী জানায়, চাদে অন্তর্বর্তীকালীন নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই সীমান্ত এলাকায় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। ওই নির্বাচনে তিনি ৮০ শতাংশ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো প্রেসিডেন্ট পদে জয় পাচ্ছেন বলে ধারাণা করা হচ্ছে।

এদিকে, প্রেসিডেন্টের মৃত্যুর পর দেশটির সরকার এবং সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনীর একটি পরিষদ আগামী ১৮ মাসের জন্য দেশের শাসনকাজ পরিচালনা করবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা দিয়েছেন।

ইদ্রিস ডেবি ৩০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন। আফ্রিকার দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকা নেতাদের একজন ছিলেন তিনি।

১১ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন পর তার মৃত্যুর খবরটি জানানো হলো। নির্বাচনে ইদ্রিস ডেবি ৭৯ শতাংশ ভোট পান। বেঁচে থাকলে ষষ্ঠবারের মতো চাদের প্রেসিডেন্ট হতেন তিনি। খবর বিবিসি ও রয়টার্সের।

এর আগে গতকাল সোমবার বিদ্রোহীরা চাদের রাজধানী এনজামিনা অভিমুখে কয়েকশ কিলোমিটার এগিয়ে আসেন। এক পর্যায়ে সামরিক বাহিনীর সঙ্গে মিলে তাদের মোকাবিলায় মাঠে নামেন ইদ্রিস ডেবি। এ সময় গুরুতর আহত হলে রাজধানীতে আনার পথে তার মৃত্যু হয়।

ইদ্রিস ডেবির নিহত হওয়ার পর দেশটির সরকার ও সংসদ ভেঙে দেওয়া হয়েছে। দেশজুড়ে সকাল-সন্ধ্যা কারফিউ জারি এবং সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ১৮ মাস দেশটির সরকার পরিচালনা করবে ইদ্রিস ডেবির ছেলে কাকার (৩৭) নেতৃত্বে মিলিটারি কাউন্সিল।

ad728
মন্তব্য করুন
ad600