ঢাকা | বঙ্গাব্দ
ad728

হার্ভার্ডে উচ্চ শিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

The Daily Moon
The Daily Moon
ফেসবুকে শেয়ার
হার্ভার্ডে উচ্চ শিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের
হার্ভার্ডে উচ্চ শিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বোস্তানি শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। এ বৃত্তির জন্য বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। হার্ভার্ড বিজনেস স্কুল প্রতি দুই বছরে একবার এই বোস্তানি এমবিএ হার্ভার্ড বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তি দুই বছরের কোর্সের জন্য। এমবিএতে পড়তে চাইলে আবেদন করতে পারবেন আপনিও।

সুযোগ-সুবিধা

বোস্তানি বৃত্তি পেলে শিক্ষার ফি বাবদ ২ বছরে মিলবে ১ লাখ ২ হাজার ২০০ মার্কিন ডলার। প্রতিবছর ৫১ হাজার ১০০ ডলার আর্থিক সহায়তা পাওয়া যাবে।

আবেদন যেভাবে

বোস্তানি ফাউন্ডেশনের এমবিএ বৃত্তির আবেদন করতে আগ্রহীদের একটি সিভি ছবিসহ পাঠাতে হবে। এ ছাড়া জিএমএটি স্কোর এবং যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সেই বিশ্ববিদ্যালয়ের একটি স্বীকৃতিপত্রের চিঠি admissions@boustany-foundation.org-তে পাঠাতে হবে। সব সিভি বাছাই করে তালিকা করা হবে। সংক্ষিপ্ত তালিকায় মনোনীত প্রার্থীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সাক্ষাত্কারের জন্য আমন্ত্রণ জানানো হবে।

আবেদনের শেষ সময়

এ বছরের ৩১ মে পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন

ad728
ad600