ঢাকা | বঙ্গাব্দ
ad728

পাঁচদিন বৃষ্টি থাকতে পারে যে ৫ বিভাগে, তাপমাত্রা কি কমবে?

সেন্ট্রাল ডেস্ক
ফেসবুকে শেয়ার
পাঁচদিন বৃষ্টি থাকতে পারে যে ৫ বিভাগে, তাপমাত্রা কি কমবে?
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
দেশের পাঁচ বিভাগে আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বুধবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের দু-এক জায়গায়।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবারও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

শনিবার রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ দিনও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
ad728
ad600