ঢাকা | বঙ্গাব্দ
ad728

মালয়েশিয়াগামী শ্রমিকের অতিরিক্ত ৪-৫ লাখ টাকা যাচ্ছে কার পকেটে?

মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী
মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক, এনসিপি
ফেসবুকে শেয়ার
মালয়েশিয়াগামী শ্রমিকের অতিরিক্ত ৪-৫ লাখ টাকা যাচ্ছে কার পকেটে?
একজন শ্রমিকের কাছ থেকেই নেওয়া হচ্ছে বাড়তি ৪ লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা।
সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রাথমিক ব্যয় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। অথচ বেসরকারি এজেন্সিগুলো ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা নিচ্ছে। 

অর্থাৎ একজন শ্রমিকের কাছ থেকেই নেওয়া হচ্ছে বাড়তি ৪ লাখ ৪০ হাজার থেকে ৫ লাখ ৯০ হাজার টাকা।

প্রশ্ন হচ্ছে, এই অতিরিক্ত লাখ লাখ টাকা যাচ্ছে কার পকেটে? সিন্ডিকেট নাকি মন্ত্রী কিংবা সরকারের কোনো প্রভাবশালী মহলের পকেটেও এর ভাগ পৌঁছাচ্ছে?

মাননীয় প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে আমাদের প্রশ্ন, এই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কী?

সরকার কি সিন্ডিকেটের প্রভাবমুক্ত একটি স্বচ্ছ অভিবাসনব্যবস্থা নিশ্চিত করতে পারবে? নাকি আবারও শ্রমিকদেরই এই অস্বাভাবিক ব্যয়ের বোঝা বহন করতে হবে?

শ্রমিক বিদেশে যান পরিবারের ঋণ শোধ করতে। অথচ বিদেশে যাওয়ার আগেই তাকে কয়েক লাখ টাকার ঋণে ডুবতে হয়।

দেশে রেমিট্যান্স আসার আগেই যদি মধ্যস্বত্বভোগীদের পকেটে লাখ লাখ টাকা চলে যায়, তাহলে আসলে কার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে?

শ্রমবাজার খুলছে, কিন্তু শ্রমিকের ভাগ্য খোলার আগেই যেন কারও কারও ব্যবসার দরজা খুলে যাচ্ছে!

আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারিত হোক। বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো ব্যবসা করুক, কর্মসংস্থান বাড়ুক। তবে অবিলম্বে যৌক্তিক অভিবাসন ব্যয় চূড়ান্ত ও প্রকাশ, প্রতিটি টাকার হিসাব নিশ্চিত এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সরকারকে এ বিষয়ে সুস্পষ্ট জবাব দিতে হবে। প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতি চলবে, আর তাদের স্বপ্ন বিক্রি করে সিন্ডিকেটের অর্থনীতি চলবে, তা হতে পারে না।

লেখা ফেসবুক থেকে সংগৃহীত
ad728
ad600