ঢাকা | বঙ্গাব্দ
ad728

হাসিনা হেরে গিয়েছিলেন ইউনূসের বুদ্ধির কাছে

ড. মোহাম্মদ আব্দুল বাতেন
ফেসবুকে শেয়ার
হাসিনা হেরে গিয়েছিলেন ইউনূসের বুদ্ধির কাছে
শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে হলে অনেক অসম্ভবকে সম্ভব করতে হবে। তবে শেখ হাসিনার জন্য রাজনীতিতে ফেরাটা অসম্ভব করে গেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শেখ হাসিনা দেশে ফিরবে কিনা, কিংবা ফিরলে রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, সেটা মিলিয়ন ডলারের প্রশ্ন।

আমার এজাম্পশন ভুল হতে পারে। তবে সামান্য পলিটিকাল সায়েন্সের নলেজ বলে, শেখ হাসিনা দেশে ফিরলেও রাজনীতিতে ফেরার সুযোগ নেই বললেই চলে।

শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে হলে অনেক অসম্ভবকে সম্ভব করতে হবে। তবে শেখ হাসিনার জন্য রাজনীতিতে ফেরাটা অসম্ভব করে গেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

এইক্ষেত্রে বিএনপির অবদান নেই। জামায়াত-এনসিপিরও অবদান নেই। উল্টো এই দুই দলের অনেক হটকারী রাজনীতি শেখ হাসিনার রেলেভেন্সি বাড়িয়ে দিচ্ছে।

প্রফেসর ইউনূসের শাসনামলের ১০১টা সমালোচনা করা যায়। আমি নিজেও অনেক সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছি।

এমনকি উনি রিকনসিলিয়েশনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় কিংবা এনসিপি ও জামায়াতের কারণে নিতে না পারায় বিএনপির বর্তমান রাজনীতি কঠিন হয়ে দাড়িয়েছে। বিএনপি এখন কোথায় শুরু করবে, সেই এন্ট্রি পয়েন্টটাই পাচ্ছে না।

এই কাজটা একটা নির্দলীয় ইন্টেরিমের পক্ষে যতটা সোজা ছিল, ঠিক ততটাই কঠিন বিএনপির মত স্থানীয় লেভেলে আওয়ামী লীগের অনেকের সাথে সামাজিক সম্পর্কে থাকা একটি দলের জন্য।

তবে মাস্টার স্ট্রোকটা ছিলো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। শেখ হাসিনার রাজনীতিতে ফেরাটা অসম্ভব করে দিয়েছে এই রিপোর্ট। বিএনপি এখন সাহস করে আন্তর্জাতিক ফোরামে যে কথা বলতে পারছে, তার মুলেও এই রিপোর্ট। এমনকি হাসিনার বিচার, দেশে আসা না আসা–সবকিছুর ভিত্তি এই রিপোর্ট।

জাতিসংঘের তত্ত্বাবধানে না হয়ে এই রিপোর্ট যদি দেশের সবচেয়ে নিরেপক্ষ কারো দ্বারাও হতো, তবুও সেটাকে পলিটিকালি মোটিভেটেড বলে রিজেক্ট করে দিতে পারতো আওয়ামী স্টাবলিশমেন্ট ও তাদের ইন্টারন্যাশনাল এলাই। এখন সেই সুযোগটা নাই।

সেই সুযোগটা বন্ধ করার আরেকটা ওয়েপন মিস্টার খলিল (ড. খলিলুর রহমান)। জাতিসংঘে মিস্টার খলিলের ইনক্লুসন হাসিনার রাজনীতিতে ফেরাকে প্রায় অসম্ভবের দিকে নিয়ে গেছে। দুইটাই প্রফেসর ইউনুছের শার্পেস্ট মুভ।

হাসিনা প্রফেসর ইউনূসের বুদ্ধির কাছে আবার হেরে গেলেন। তার রাজনীতি শেষ করে দিয়েছেন প্রফেসর ইউনূস।

[লেখা ফেসবুক থেকে সংগৃহীত। লেখার ভাষা, অর্থ ও মূল্যায়ন সম্পূর্ণ লেখকের ভাবনার অংশ। এখানে দ্য ডেইলি মুন কর্তৃপক্ষের কোনো অংশগ্রহণ নেই।]
ad728
ad600