আমার বদলি প্রত্যাশী সহযোদ্ধারা, আমরা আর কোনো বিভক্তি-বিভাজন চাই না, চাই না কোনো বৈষম্য কিংবা বিভেদের রাজনীতি।
আমাদের দাবি একটাই, প্রকাশিত বদলি নীতিমালার আলোকে যে আবেদন গ্রহণ করা হয়েছে, সেই আবেদনের ভিত্তিতেই বদলির ফলাফল প্রকাশ করতে হবে।
মনে রাখবেন, কর্মস্থলে ফিরে গেলে দেখা যাবে, কমিটির নিয়োগপ্রাপ্ত শিক্ষক আমার সহকর্মী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকও আমার সহকর্মী।
কেউ আমার সিনিয়র, কেউ জুনিয়র। কিন্তু আমাদের পেশাগত পরিচয় একটাই, আমরা এমপিওভুক্ত শিক্ষক।
তাহলে বদলির দাবিতে কেন আমাদের মধ্যে এত বিভাজন? কেন একে অপরের বিরুদ্ধে অবস্থান?
আমরা কোনো ব্যক্তিগত স্বার্থের বিভাজন চাই না, চাই না নিয়োগপদ্ধতির নামে সহকর্মীদের মধ্যে দেয়াল তৈরি হোক। আমরা কোনো বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই।
আমাদের পরিচয় কমিটি নয়, এনটিআরসিএ নয়, আমাদের পরিচয় আমরা শিক্ষক। আমরা এমপিওভুক্ত শিক্ষক, আমরা বদলি প্রত্যাশী শিক্ষক।
আসুন, সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াই। ব্যক্তিগত বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। আমাদের একটাই দাবি, নীতিমালা অনুযায়ী বদলির ফলাফল প্রকাশ করতে হবে। একতাই শক্তি, ঐক্যই মুক্তির পথ।
[লেখা ফেসবুক থেকে সংগৃহীত। লেখার ভাষা, অর্থ ও মূল্যায়ন সম্পূর্ণ লেখকের ভাবনার অংশ। এখানে দ্য ডেইলি মুন কর্তৃপক্ষের কোনো অংশগ্রহণ নেই।]


 (3) (1) (4).jpg)












