ঢাকা | বঙ্গাব্দ
ad728

জাপানে এক বাটি ভাতের দাম ১৬৫ টাকা!

বিল্লাল হোসাইন
বিল্লাল হোসাইন, পিএইচডি গবেষক
ফেসবুকে শেয়ার
জাপানে এক বাটি ভাতের দাম ১৬৫ টাকা!
এখানের সবগুলো খাবারের দাম ৭৮০ ইয়েন।
এগুলো জাপানের ইউনিভার্সিটির ক্যান্টিনে ট্র্যাডিশনাল লাঞ্চ। সবগুলো খাবারই জাপানীজ খাবার। সাদা গ্রিল মাছটিকে জাপানীজে সাবাশিয়োকি বলে। আর মাছের কাটলেটকে শিরুমিফুরাই বলে।

এর সাথে আছে মিসো সুপ, স্টিকি রাইস ও পানি। এরা সাধারণত পানি গ্লাসে খায় না, এমন ছোট বাটিতে খায়।

সাবাশিয়োকি তৈরি করতে মাছের পিসটিকে শুধু লবণ দিয়ে মাছটিকে মেখে ১৫ মিনিট রেখে দেওয়া হয়। এরপর টিস্যু দিয়ে লবন পানি মুছে তাকে গ্রিল করা হয়।

গ্রিল করার সময় আর কোনো তেল বা মসলা এক বিন্দু পরিমাণ দেওয়া হয় না। তাই মাছটা একেবারে অথেনটিক টেস্টের হয়। আমি অল্প চিলিফ্লেক্স দিয়ে নিয়েছি। আর শিরুমিফুরাই হলো কয়েকটা সাদা মাছ দিয়ে বানানো কাটলেট।

আর এখানের সবগুলো খাবারের দাম ৭৮০ ইয়েন। শুধু ওই এক বাটি ভাতের দাম ২১০ ইয়েন (১৬৫ টাকা)। আর সবচেয়ে কম দাম হলো মিসো সুপ, মাত্র ৩৩ ইয়েন।

জাপানের রাজধানী টোকিওর তুলনায় কুনিদাচিতে খাবারের দাম অনেক কম। কারণ এই খাবারগুলো যদি আপনি কোনো জাপানীজ রেস্টুরেন্ট থেকে খেতে যান তাহলে এর দাম হবে প্রায় ১৩০০ ইয়েন।

কিন্তু ইউনিভার্সিটির ক্যান্টিনে স্টুডেন্টদের জন্য এটা সাবসিডাইজড মূল্যে বিক্রি করা হয়।

আর কয়েক মাস আগে থেকে মুসলিম স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটির ক্যান্টিনে কিছু খাবার আলাদা তৈরি করা হয়। এর মধ্যে এই খাবারগুলো অন্যতম। এছাড়া একটা ভেজিটেবল সেটও বিক্রি করে।

লেখা ফেসবুক থেকে সংগৃহীত
ad728
ad600