তারেক রহমানের তুরস্ক সফর ও এরদোয়ানের সঙ্গে সাক্ষাত নিয়ে এক সময় বাংলাদেশে প্রচণ্ড হাইপ উঠেছিল।
শেষমেশ সেই সফর হলো। বিএনপির যারা এক সময় অপপ্রচার চালিয়েছিল, তুরস্কের গোয়েন্দারা তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত, তারাই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ফেসবুকে প্রশংসায় গদগদ হয়ে প্রচারণা চালিয়েছে।
কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো আগ্রহ, উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যায়নি।
মূলতঃ জিন্নাহর ছবি ভাঙচুর ও জাপানের মাধ্যমে ভারতকে করিডোর দেওয়ার ঘটনার মধ্য দিয়ে বিএনপির পাবলিক ট্রাস্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে তুর্কি সফর নিয়ে এত অনাগ্রহ।
এখানে স্পষ্ট করে বলা দরকার, বিএনপির সব আগের মতই আছে। ক্ষমতা-প্রোপাগান্ডা শক্তি-অর্থের ঝনঝনানি একটুও কমেনি।
কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ডানপন্থী মুসলিম জাতীয়তাবাদীদের আস্থা চলে যাওয়ার কারণে তারেক রহমানের সরকার জনগণের মনযোগ আকর্ষণ করতে পারছে না।
বিএনপির সুবিধাবাদীদের ছাড়া চর কেউ এ সরকারের প্রতি আকর্ষণ বোধ করছে না।
[লেখা ফেসবুক থেকে সংগৃহীত। লেখার ভাষা, অর্থ ও মূল্যায়ন সম্পূর্ণ লেখকের ভাবনার অংশ। এখানে দ্য ডেইলি মুন কর্তৃপক্ষের কোনো অংশগ্রহণ নেই।]


 (3) (1) (1).jpg)













