ঢাকা | বঙ্গাব্দ
ad728

এনএসআইয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৪৬টি

চাকরি ডেস্ক
ফেসবুকে শেয়ার
এনএসআইয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৭৪৬টি
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছবি : লোগো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি নিয়ন্ত্রণাধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে (এনএসআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১৭টি ক্যাটাগরি পদে সর্বমোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ শুক্রবার প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তি। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

পদের নাম: সহকারী পরিচালক।
পদ সংখ্যা: ১৫৮টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।

পদের নাম: ফিল্ড অফিসার।
পদ সংখ্যা: ৯৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৩২,০০০-৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।

পদের নাম: কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; সাঁটলিপিতে গতি ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৮০ শব্দ, বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ, বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার।
পদ সংখ্যা: ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

পদের নাম: কম্পিউটার টেকনিশিয়ান।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম: ফটোগ্রাফার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।
পদ সংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা; সাঁটলিপিতে গতি ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ শব্দ, বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজি: প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দ, বাংলা: প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।
বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

পদের নাম: ওয়্যারলেস অপারেটর।
পদ সংখ্যা: ২৩টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা (গ্রেড-১৫)।

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদ সংখ্যা: ৫৪টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: গাড়িচালক।
পদ সংখ্যা: ১২টি।
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

পদের নাম: ফিল্ড স্টাফ।
পদ সংখ্যা: ২৮৮টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,৪০০-৫১,৯০০ টাকা (গ্রেড-১৭)।

পদের নাম: ডেসপ্যাচ রাইডার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।

পদের নাম: ডার্করুম অ্যাসিস্ট্যান্ট।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা (গ্রেড-১৮)।

পদের নাম: অফিস সহায়ক।
পদ সংখ্যা: ৭৬টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।

সূত্র : বিজ্ঞপ্তি।
ad728
ad600