ঢাকা | বঙ্গাব্দ
ad728

পাকিস্তানের দুঃখ বেলুচিস্তান, ভারতের খালিস্তান, আমাদের গোপালগঞ্জ

ইরফান শেখ
ইরফান শেখ, শিক্ষার্থী, জাবি
ফেসবুকে শেয়ার
পাকিস্তানের দুঃখ বেলুচিস্তান, ভারতের খালিস্তান, আমাদের গোপালগঞ্জ
গত ২৪ অক্টোবর গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। জেলাটিতে এখনো সংঘাত-সহিংসতা লেগেই আছে।
পার্থক্য শুধু বেলুচিস্তান ওদের বার্ষিক উন্নয়ন বরাদ্দের কিছুই পায় না। পূর্ব পাকিস্তানের মতো নিপীড়িত। আর এদিকে মজলুম গোপালগঞ্জ ফ্যাসিস্ট আমলের ১৭ বছরে বার্ষিক উন্নয়ন বরাদ্দের ৫.৩% নিয়ে চলে গেছে (ঢাকা আর চট্টগ্রামের পর দেশে সব জেলার মধ্যে সর্বোচ্চ)।

শায়ান এস খানের মতে, ০.৭% মানুষের জন্য ৫.৩% বরাদ্দ।

আমাদের পাট বিক্রির টাকায় যেভাবে ইসলামাবাদ দাঁড়িয়েছিল, আমাদের সৌদিতে কামলা দেওয়ার পয়সায় দাঁড়িয়েছে গোপালগঞ্জ।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর আমি একাধিকবার গোপালগঞ্জে গেছি। আমার মনে হয়েছে এদের সাথে কথা বলা সম্ভব না। কারও সাথে কথা বলার জন্য যে ন্যূনতম বেসলাইন প্রয়োজন হয়, সেটা গোপালগঞ্জের সাথে আমাদের নেই। গোপালগঞ্জ আর বাংলাদেশ দুই ভূগোল দুটি ভিন্ন বাস্তবতায় বাস করে।

যদি কোনো লোক সত্যি সত্যি বিশ্বাস করে সাঈদি হুজুরকে চাঁদে দেখা যায়, অথবা মানুষ কখনো চাঁদে যায় নাই, ডায়নোসর নামের কোনো প্রাণী পৃথিবীতে ছিল না—তার সাথে আপনি আলাপ শুরু করবেন কীভাবে?

যে জমিনের উপর সে দাঁড়িয়ে আছে, যে বাস্তবতায় সে বাস করে, আপনি সেই বাস্তবতার লোক না। আপনারা কোনো দিন একসাথে মিলেমিশে বাস করতে পারবেন না।

রবীন্দ্রনাথ আর আর্নেস্ট রেঁনার মতে, একটা জাতি হয়ে ওঠার জন্য ‘একসাথে বিকশিত হইবার অভিপ্রায়’ থাকা বাঞ্ছনীয়। গোপালগঞ্জের সাথে আমাদের এটা নেই। এখানকার প্রায় সকল নাগরিক নিজেদের বঞ্চিত, মজলুম ও প্রতারিত বলে বিশ্বাস করে।

তারা বাংলাদেশ নামক এনটিটি বলতে যেটা কল্পনা করে তার সাথে বাকি ৬৩ জেলার চিন্তাকল্পের কোনো মিল নেই।

শান্তিপ্রিয় মানুষ হিসেবে আমরা তাদেরকে স্বাধীনতা দেওয়ার প্রস্তাব করতাম। কিন্তু ভৌগোলিক অবস্থানটা কক্সবাজারের মতো না। সাতক্ষীরার মতো না। ফলে স্বাধীনতা দেওয়াটা খুব অবাস্তব হবে।

গোপালগঞ্জ সমস্যার বাস্তবিক সমাধান হলো চায়না থেরাপি। পুরো জেলার সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিলুপ্ত করে এখানে ‘থট রিকনসিলিয়েশন ক্যাডার সার্ভিস চালু করতে হবে’। এই স্কুলগুলো থেকে বিশ্বমানের সিভিক এডুকেশন প্রদানের মাধ্যমে গোপালগঞ্জের মানুষকে অবাস্তবতা থেকে ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার গ্রন্থ ‘আমার দেখা নয়াচীন’-এ এই ধরনের ক্যাডার স্কুল সার্ভিসের ভূয়সী প্রশংসা করেছেন। তার দেখানো পথেই গোপালগঞ্জ সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনে সিপিসি থেকে পরামর্শক ভাড়া করে আনতে হবে।

দ্বিতীয় সমাধান হলো খালেদা জিয়া থেরাপি। এই পদ্ধতিতে গোপালগঞ্জের নামই পালটে দেওয়া হবে। থাকবে না গোপালগঞ্জ।

এই প্রক্রিয়ায় মকসুদপুর আর কাশিয়ানী উপজেলার উত্তর অংশ ফরিদপুরে অন্তর্ভুক্ত হবে; কাশিয়ানীর দক্ষিণ অংশ আর সদর থানার উত্তর অংশ পড়বে নড়াইলে; আর সদরের বাকি অংশ আর টুঙ্গিপাড়া উপজেলা নিয়ে গঠিত হবে বিশেষ প্রশাসিত অঞ্চল। নাম হবে ‘স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ জোন ফিফটি ওয়ান’। এটি সরাসরি ঢাকার অধীনে থাকবে। তবে প্রশাসনিক তদারকি ও ভূমি ব্যবস্থাপনা থাকবে বাগেরহাট জেলা প্রশাসনের হাতে। এখানে এরিয়া ৫১ বিশেষায়িত সেনানিবাস স্থাপন করা হবে;

কোটালীপাড়ার দক্ষিণ অংশ পিরোজপুরে অন্তর্ভুক্ত হবে; কোটালীপাড়ার উত্তর অংশ বরিশালে অন্তর্ভুক্ত হবে এবং বাকি সকল অংশ ঢুকবে মাদারীপুরে।

গুড কনডাক্টের উপর ভিত্তি করে গোপালগঞ্জের প্রত্যেকের জন্য সোশ্যাল ক্রেডিট স্কোরিং সিস্টেম চালু করতে হবে। নিয়ম করে দিতে হবে যে গোপালগঞ্জের সকলকে বাসার বাইরে হলুদ রঙের স্টার পরতে হবে। যেন তাদের সহজেই চিনতে পারা যায়।

[লেখা ফেসবুক থেকে সংগৃহীত। লেখার ভাষা, অর্থ ও মূল্যায়ন সম্পূর্ণ লেখকের ভাবনার অংশ। এখানে দ্য ডেইলি মুন কর্তৃপক্ষের কোনো অংশগ্রহণ নেই।]
ad728
ad600